Advertisement

Monday, January 26, 2015

আমরা এই পোস্টে সহজেই Positive, Comparative ও Superlative Sentece এর Transformation করা দেখব। আমরা ভেবে আশ্চর্য হব এটা কত সহজ!
লক্ষ্যনীয়ঃ কোন sentence কে অন্য Format এ পরিবর্তন করার সময় নিয়মের পাশাপাশি অর্থের দিকে খেয়াল রাখলে ভুলের সম্ভাবনা অনেক কমে যায়।
এখন নিচের টেবিলটার একটু দেখা যাক। এই টেবিলটা মাথায় রাখলে Degree Change করার জন্যে আর ৬ টি ভিন্ন নিয়ম মুখস্থ করা লাগবে না।
Positive
Comparitive
Superlative
Very Few (খুব কম সংখ্যকই/কমই) Than most other (বেশিরভাগের চেয়ে) one of the (অন্যতম)
No other (অন্য কেউ না/কিছু না) Than any other(অন্য যে কারো/কিছুর চেয়ে) The+Superlative Form (সবচেয়ে)

উল্লেখ্যঃ প্রতিটি ক্ষেত্রে Degree এর নিজ নিজ form use করতে হবে। যেমন positive এর জন্য Busy (ব্যস্ত), Comparative এর জন্য Busier(ব্যস্ততর, আরো বেশি ব্যস্ত) এবং Superlative এর জন্য Busiest (ব্যস্ততম, সবচেয়ে ব্যস্ত). এই Form গুলোর বেশ কিছু মাথায় রাখতে হবে।
এখন কিছু example করতে হবে। আসলে নিয়ম পড়ে (বা মুখস্থ করে) কোন লাভ নেই, উদাহরণই আসল।
Pos: Very few cities are as busy as Dhaka. (ঢাকার মত ব্যস্ত শহর কমই আছে)
Comp: Dhaka is busier than most other cities. (ঢাকা বেশিরভাগ শহরের চেয়ে বেশি ব্যস্ত)
Sup: Dhaka is one of  the busiest cities. (ঢাকা অন্যতম একটি ব্যস্ত শহর)
বিঃদ্রঃ এই নিয়মের ক্ষেত্রে  (অর্থ্যাত ১ম নিয়মটি) Adjective পরবর্তী Noun এবং Very few পরবর্তী Verb এর Plural form বসবে। যেমন এক্ষেত্রে cities (City নয়); Very few cities are (is নয়)
আরো উদাহরণঃ
Pos: Very few rivers in Bangladesh are as/so big as The Meghna. (বাংলাদেশে মেঘনার মত বড় নদী কমই আছে)
Comp: The Meghna is bigger than most other rivers in Bangladesh. (বাংলাদেশের অন্য অনেক নদীর চেয়ে মেঘনা বৃহত্তর)
Sup: The Meghna is one of the biggest rivers in Bangladesh. (মেঘনা বাংলাদেশের বৃহত্তম নদীগুলোর মধ্যে অন্যতম/ একটি)
উল্লেখ্য, এই Format টা Use করি যখন কোন ব্যক্তি, বস্তু, প্রানী বা জিনিশ ইত্যাদি এককভাবে সবচেয়ে বড়, বিশাল, বা উঁচু ইত্যাদি নয়। বরং, অনেকেই সমন্বিতভাবে সবচেয়ে উঁচু কোয়ালিটি সম্পন্ন।
যেমন প্রথম বাক্যে বোঝানো হচ্ছে, ঢাকা সবচেয়ে ব্যস্ত শহর নয়, বরং যে সকল শহর ব্যস্ত, তাদের মধ্যে একটা। চিন্তা করলেই দেখা যায় Trasnform করলেও অন্য দুটি sentence একই অর্থ দেয়।
একইভাবে ২য় উদাহরণেও মেঘনা সবচেয়ে বড় নদী হবার একক কোন কৃতিত্ব পাচ্ছে না, এটা শুধু বড় নদীগুলোর একটা।
তাহলে, সমন্বিতভাবে যখন বড় কৃতিত্বের দাবীদার হতে হয় তখন আমরা Very few, (comparative form+ than most other), (one of the +superlative form) use করব।
এরকম আরো কিছু উদাহরণ অনুশীলণের জন্য দেওয়া হল । নিয়মটি বুঝলে আপনি positive থেকে comparative/superlative, comparative থেকে positive/superlative এবং superlative থেকে positive/comparative সবই পারবেন। একটু Practice করেই দেখুন না!!!
উদাহরণে positive, comparative ও superlative তিন ধরণেরই sentence আছে। যেটা থাকবে তাকে অন্য দুই Type -এ Transform করুন।
1. Very few subjects are as easy as English.
2. Mango is one of the most delicious fruits.
3. Russia is bigger than most other countries in the world
4. Mominul is better than most other players.
5.  Very few restaurants are as expensive (ব্যয়বহুল) as this.
6. Lion is one of the most ferocious animals.
7. Very few animal are as useful as the cow.
8. Cheetah is faster than most other animals.
9. Milk is more nutritious than most other foods.
10. Eifel Tower is one of the tallest towers in the world.
 বাকী নিয়মটা পরের পোস্টে দেখি  ?
বুদ্ধিমানরা নিশ্চউ বুঝে গেছেন, যে সকল ক্ষেত্রে একক কৃতিত্ব বা আধিপত্য বিদ্যমান সেক্ষেত্রে আমরা ২য় নিয়মটা use করব।
Category: articles
ইংরেজি অর্থ সহ বাংলা প্রবাদ প্রবচন তালিকা -১ প্রকাশ করা হল। শীঘ্রই আরেকটি তালিকা দেওয়া হবে, ইনশা'আল্লাহ।
ক্রম বাংলা প্রবাদ ইংরেজি অর্থ
১ নাচতে না জানলে উঠোন বাঁকা A bad workman quarrels with his tools.
২ অতি ভক্তি চোরের লক্ষণ Too much courtesy, too much craft.
৩ আয় বুঝে ব্যয় কর Cut your coat according to your cloth.
৪  অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট Too many cook spoils the broth.
৫ ন্যাংটোর নেই বাটপারের ভয় A beggar has nothing to lose.
৬ ইচ্ছা থাকলে উপায় হয় Where there is a will, there is a way.
৭ ইটটি মারলে পাটকেলটি খেতে হয় Tit for tat.
৮ এক ঢিলে দুই পাখি মারা To kill two birds in one stone.
৯ কর্তার ইচ্ছায় কর্ম Master’s will is law.
১০ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ A drowning man catches at a straw.
১১ ন্যাড়া একবারই বেলতলায় যায়/ঘর পোড়া গরু সিঁধুর দেখলেই ভয় পায় A burnt child fears/(dreads) the fire.
১২ অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু A friend in need is a friend indeed.
১৩ চোর পালালে বুদ্ধি বাড়ে After death comes the doctor.
১৪ অতি লোভে তাতীঁ নষ্ট Grasp all, lose all.
১৫ অরণ্যে রোদন Crying in the wilderness.
১৬ অসারের তর্জন গর্জন সার Empty vessel sounds much.
১৭ আপনি বাঁচলে বাপের নাম Self preservation is the first law of nature.
১৮ গোড়ায় না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস/ ঝোপ বুঝে কোপ মার Strike the iron while it is hot/ Make hay while the sun shines.
১৯ কাটা ঘায়ে নূনের ছিটা To add insult to injury.
২০ সঙ্গ দেখে লোক চেনা যায় A man is known by the company he keeps.
২১ নানা মুনির নানা মত Many men, many minds.
২২ পাপের ধন প্রায়শ্চিত্তে যায় Ill got, ill spent.
২৩ যত গর্জে তত বর্ষে না Barking dogs seldom bite.
২৪ কারও সর্বনাশ কারও পৌষমাস What is sport to the cat, is death to the mice.
২৫ গাইতে গাইতে গায়েন Practice makes a man perfect.
২৬ অল্প বিদ্যা ভয়ঙ্কর A little learning is a dangerous thing.
২৭ আকাশ-কুসুম কল্পনা To build castle in the air.
২৮ আপনি ভাল-তো জগত ভাল To be pure all things are pure.
২৯ কষ্ট না করিলে কেষ্ট মেলে না No pains, no gains.
৩০ কয়লা ধুইলে ময়লা যায় না Black will take no other hue.
৩১ চাচা আপন প্রাণ বাঁচা Every man for himself.
৩২ চোরে চোরে মাসতুতো ভাই Birds of the same feather flock together.
৩৩ নাই মামার চেয়ে কানা মামা ভালো Something is better than nothing.
৩৪ বজ্র আটুনি ফস্কা গেরো The more laws, the more offenders.
৩৫ বিনা মেঘে বজ্রপাত A bolt from the blue.
Category: articles
ইংরেজি-বাংলা শব্দার্থের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য অভিধান হল Bangla Academy English to Bangla Dictionary।
এখন আপনার আন্ড্রয়েড ফোনে এই অভিধান অবিকল ব্যবহার করতে পারবেন।

এর জন্য আপনার ফোন থেকে ৭০ এমবি মেমোরি খরচ করতে হবে। তাহলে অফলাইনেই ব্যবহার করতে পারবেন। আর মেমোরি খরচ করতে না চাইলেও অসুবিধা নেই।  তবে গুণতে হবে নেট খরচ যা অবশ্য খুব বেশি নয়।
তো, যা করতে হবেঃ
১. এই এপিকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন।
২. এই জিপ ফাইলখানা ডাউনলোড করুন। (65 MB, Extract করলে হবে 70 MB) 
৩. জিপ ফাইলটি এক্সট্রাট করুন। Extract করলে দেখা যাবে যে এর ভেতরে ইংরেজি-বাংলা সবগুলো শব্দের অর্থসহ ছবি দেওয়া আছে। এটা বাংলা একাডেমি ডিকশনারির ঠিক অবিকল।
৪. Extract করার পরশব্দ-ছবিগুলো যে ফোল্ডারে সেইভ হয়েছে সেটার একটা নাম দিন, ইংরেজিতে। যত সিম্পল হয় ততই ভাল। যেমন, e2b, etob বা ed ইত্যাদি। এই নাম একটু পর কাজে লাগবে।
৫. ধরে নিলাম ফোল্ডারের নাম etob। এবার এই ফোল্ডারটি আপনার মোবাইলের মেমোরি কার্ডে কপি করুন। অন্য, কোন ফোল্ডারের ভেতরে নয়, মেমোরি কার্ড খুললেই যাতে দেখা যায়।
৬. এক নং ধাপে যে অ্যাপ্লিকেশনটি নামিয়েছিলেন, সেটাও আপনার মেমোরি কার্ডে কপি করুন।
৭. অ্যাপটি Install করুন ও ওপেন করুন।
৮. মেনু বাটন চেপে Settings এ যান। এখান থেকে Enable offline Use চেকবক্সে মার্ক করুন। Offline data location চাপুন। এখানে আগে থেকে .weaverspark/e2b লেখা আছে। এটা মুছে দিয়ে ৪ নং ধাপে যে নাম দিয়েছিলেন, সেটা বসিয়ে Save করুন।
কাজ শেষ! এবার সুফল নেবার পালা। বক্সে শব্দ লিখুন। Show meaning এ ক্লিক করুন আর দেখে নিন অর্থ ও বিস্তারিত ব্যাখ্যা।
ব্যাস!
পুনশ্চঃ ওয়ার্ড লিস্ট (GRE) দেখতে চাইলে মেনু থেকে Barrron's GRE তে ক্লিক করতে হবে। সব শব্দের তালিকা চলে আসবে।
কৃতজ্ঞতায়ঃ Rubel's Blog
Category: articles

Wednesday, January 8, 2014

আগের পাঠঃ Irregular বা Weak Verbs এর রূপান্তর তালিকা (A-E)
 
F

Present
Past
Past Participile
Verb এর বাংলা অর্থ
fall
fell
fallen
পতিত হওয়া
feed
fed
fed
খাওয়ানো
feel
felt
felt
অনুভব করা
fight
fought
fought
লড়াই করা
find
found
found
খুঁজে পাওয়া
fit
fitted / fit
fitted / fit
মানানসই হওয়া
flee
fled
fled
পালানো
fling
flung
flung
নিক্ষেপ করা
fly
flew
flown
উড়া
forbid
forbade
forbidden
নিষেধ করা
forecast
forecast
forecast
পূর্বাভাষ দেওয়া
forego (also forgo)
forewent
foregone
অগ্রবর্তী হওয়া, আগে যাওয়া
foresee
foresaw
foreseen
আগেই বোঝা
foretell
foretold
foretold
আগাম বলা
forget
forgot
forgotten / forgot [?]
ভুলে যাওয়া
forgive
forgave
forgiven
ক্ষমা করা
forsake
forsook
forsaken
পরিত্যাগ করা
freeze
froze
frozen
জমে যাওয়া
G

get
got
gotten / got
পাওয়া
give
gave
given
দেওয়া
go
went
gone
যাওয়া
grind
ground
ground
চূর্ণ করা
grow
grew
grown
জন্মানো
H

handwrite
handwrote
handwritten
হাতে লেখা
hang
hung
hung
ঝুলানো [১]
have
had
had
মালিকানায় থাকা
hear
heard
heard
শোনা
hew
hewed
hewn / hewed
কেটে টুকরো করা
hide
hid
hidden
লুকানো
hit
hit
hit
আঘাত করা
hold
held
held
ধরে রাখা
hurt
hurt
hurt
আঘাত করা
I

inbreed
inbred
inbred
রিলেটেড অন্য প্রাণী থেকে জন্মানো
inlay
inlaid
inlaid
খচিত করা
input
input / inputted
input / inputted
যোগান দেওয়া
interbreed
interbred
interbred
সঙ্কর প্রজনন করানো
interweave
interwove / interweaved
interwoven / interweaved
গ্রথিত/বিজড়িত করা
interwind
interwound
interwound
-
J

jerry-build
jerry-built
jerry-built
নিম্নমানের সামগ্রী দিয়ে গৃহ নির্মাণ করা
নোটঃ
১. Hang এর অর্থ যখন ‘ঝুলিয়ে রাখা’ হবে তখন Past Participle হবে Hung।
Hang এর অর্থ যখন ‘ফাঁসি দেওয়া’ হবে তখন Past Participle হবে Hanged।
 আগের পাঠঃ Irregular বা Weak Verbs এর রূপান্তর তালিকা (A-E)
Category: articles

Tuesday, January 7, 2014

পরের পাঠঃ  Irregular বা Weak Verbs এর রূপান্তর তালিকা (F-J)
বিঃদ্রঃ এখানে যে অর্থগুলো দেওয়া হল, তা ছাড়াও আরও অর্থ থাকতে পারে।
A
Present Past Past Participle অর্থ
arise arose arisen জেগে উঠা, আবির্ভূত হওয়া
awake awakened / awoke awakened / awoken জাগা, জাগানো
B
backslide backslid backslidden / backslid মন্দ পথ বা পন্থায় লিপ হওয়া
be was, were been হওয়া
bear bore born / borne সহ্য করা, বহন করা, জন্ম দেওয়া
beat beat beaten / beat মারা, পরাজিত করা
become became become পরিণত হওয়া
begin began begun শুরু করা
bend bent bent বাঁকা করা
bet bet / betted [1] bet / betted [1] বাজি ধরা
bid (farewell) bid / bade bidden আমন্ত্রণ করা, আদেশ করা, আহ্বান জানানো
bid (offer amount) bid bid নিলামে দর ঘোষণা
bind bound bound বাঁধা, বাঁধাই করা
bite bit bitten কামড় দেওয়া
bleed bled bled রক্তপাত করা/হওয়া
blow blew blown প্রবাহিত হওয়া
break broke broken ভেঙে ফেলা, অমান্য করা
breed bred bred উৎপাদন করা
bring brought brought আনা
broadcast broadcast / broadcasted broadcast / broadcasted সম্প্রচার করা
browbeat browbeat browbeaten / browbeat শাসানো, চোখ রাঙানো
build built built নির্মাণ করা
burn burned / burnt [2] burned / burnt [?] পোড়ানো
burst burst burst ফেটে পড়া, উপচে পড়া
bust busted / bust busted / bust চূর্ণবিচূর্ণ করা
buy bought bought ক্রয় করা
C
cast cast cast নিক্ষেপ করা
catch caught caught ধরা
choose chose chosen বাছাই করা
cling clung clung লেগে থাকা
clothe clothed / clad [3] clothed / clad [3] পোশাক পরানো/জোগানো
come came come আসা
cost cost cost দাম হওয়া
creep crept crept চুপিসারে চলা, বেয়ে ওঠা
crossbreed crossbred crossbred সংকর প্রজাতি তৈরি করা
cut cut cut কেটে ফেলা
D
daydream daydreamed / daydreamt [3] daydreamed / daydreamt [3] দিবাস্বপ্ন দেখা
deal dealt dealt আচরণ করা, ব্যবসা করা
dig dug dug খনন করা
disprove disproved disproved / disproven ভুল প্রমাণ করা
dive (jump head-first) dove / dived dived মাথা নিচু করা উপর থেকে নেমে আসা
do did done করা
draw drew drawn টানা, আঁকা
dream dreamed / dreamt [3] dreamed / dreamt [3] স্বপ্ন দেখা
drink drank drunk পান করা
drive drove driven চালনা করা
dwell dwelt / dwelled [3] dwelt / dwelled [3] বাস করা
E
eat ate eaten খাওয়া 
http://www.englishpage.com/irregularverbs/irregularverbs.html
নোটঃ
১. বলা হয়ে থাকে Betted, quitted ও wetted  শব্দগুলো বৃটিশ রূপ। কিন্তু আমেরিকান ও ব্রিটিশ দুই ইংলিশেই এরা ব্যবহৃত হচ্ছে।
২. T- দিয়ে শেষ হওয়া Irregular বা Weak Verbs গুলো হল burnt, clapt, crept, dealt, dreamt, dwelt, felt, leant, leapt, learnt, meant, spelt, smelt, spilt, spoilt, stript, vext
৩. clad অর্থ পরিহিত। যেমন towel clad বা তোয়ালে পরিহিত।
পরের পাঠঃ  Irregular বা Weak Verbs এর রূপান্তর তালিকা (F-J)
Category: articles